ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী

গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে র‌্যালী
গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত বরিশাল জেলা শাখার আয়োজনে বুধবার সকালে সুন্দরদী গাউছিয়া আবেদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠে শেষ হয়।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন