ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক নাসির বালির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

 উজিরপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক নাসির বালির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
উজিরপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক নাসির বালি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বালি (৫৪) দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল পৌনে ৯ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন )।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে উজিরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এদিকে বাদ আসর মরহুমের জানাজা নামাজ শেষে উজিরপুর পৌরসভার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহন করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ ৫ শতাধিক মুসল্লী।   
           

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন