ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালের বিস্ময় লেগ স্পিনারে মুগ্ধ শেন ওয়ার্নও

    বরিশালের বিস্ময় লেগ স্পিনারে মুগ্ধ শেন ওয়ার্নও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    হুট করেই চলে এলেন আলোচনায়। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি শেয়ার করেছিলেন তার লেগ স্পিনের ভিডিও। তাতেই নিশ্চয়ই উচ্ছ্বাসে ভেসেছিলেন বাংলাদেশের বরিশালের আসাদুজ্জামান সাদিদ ও তার পরিবার। তবে সেটাকেও ছাড়িয়ে যাওয়ার কথা এবার।

    সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার বোলিংয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকতেন সবাই। এবার এই অজি কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসে ভেসেছেন সাদিদের বোলিং দেখে। টুইটারে তার বোলিংয়ের ভিডিও নিজের ভেরিফাইড একাউন্ট থেকে শেয়ার করেছেন তিনি। 

    ক্যাপশনে সাদিদের প্রশংসা করে লিখেছেন, ‘ওয়াও, এটা আমি এই মাত্রই পেলাম। এটা কত ভালো! সে কে? অসাধারণ। এরকম দুর্দান্ত কাজ চালিয়ে যাও। বোলিং...’

    কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিদের লেগ স্পিন করার ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় লেগ স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছে সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলা এই ক্ষুদে ক্রিকেটারের বয়স মাত্র ৬ বছর। কিন্ডারগার্টেনের নার্সারি ধাপ পার করে সবেমাত্র ভর্তি হয়েছে ক্লাস ওয়ানে। বিদ্যালয়ের নাম উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    বিশ্বকাপ জয়ের ইচ্ছা বসতি গেড়েছে ছোট্ট সাদিদের মনে। এ নিয়ে তার মামা শুভ ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘সাদিদ সব সময়েই জানতে চায়, বাংলাদেশ কখনো বিশ্বকাপ জিতেছে কি না। ওর ইচ্ছা বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ