ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৪৩ জন নিহত

    নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায়  ৪৩ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। আহত আরও অনেকেই। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

    প্রতিবেদনে জানানো হয়, রবিবার (১৭ অক্টোবর) সোকোতো নামে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের রাজ্যের একটি গ্রামের বাজারে আচমকা হামলা চালায় প্রায় ২০০ বন্দুকধারী। মোটরসাইকেল ও গাড়িতে এসে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। সেসময় বাজারে প্রচুর লোক উপস্থিত ছিলেন। ফলে অনেকেই ঘটনাস্থলে নিহত হন। গুরুতরভাবে আহত হয়েছে আরও অনেকে।


    এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে এক বছর ধরে বন্দুকধারীরা অনেক মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা। বিভিন্ন জায়গায় যোগাযোগসেবা বিচ্ছিন্ন করে, সেনা অভিযান চালিয়ে এবং পুলিশ উপস্থিতি বাড়িয়ে এ নিরাপত্তার সংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটির সরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ