ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • কাঠালিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

    কাঠালিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
    কাঠালিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বর্তমান সম্প্রদায়িক পরিস্থিতির বিষয়ে ‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।

    সমাবেশে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান, বিআরডিবি চেয়ারম্যান মো. কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাভাপতি মো. মামুন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন শাহিন মোল্লা, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাভাপতি মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মামুন খান, হিন্দু বৈদ্য খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিমল সমাদ্দার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাঈদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ খান প্রমুখ।

    বক্তাতারা সকলে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত বিএনপি’র উস্কানিতে একটি মহল মন্দিরে হামলা করেছে বলে দাবি করেন। ওই মহলটির উদ্দেশ্য সরকারকে হিন্দু সম্প্রদায়ের কাছে বিতর্কিত করছে বলেন ।

    শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ