ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

    দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
    সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি দেশব্যাপী সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের একপর্যায়ে বৃষ্টি শুরু হলে অশ্বিনী কুমার হলের মধ্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

    সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অধ্যাপক নজরুল হক নীলু, নারী নেত্রী নূরজাহান বেগম ও কাজল ঘোষ প্রমুখ। বিভিন্ন সামাজিক সংগঠনও এই মানববন্ধন-সমাবেশে অংশগ্রহণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ