ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

    আগৈলঝাড়ায় অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
    ভ্রাম্যমাণ আদালত ফুল্লশ্রী বাসষ্ট্যান্ডে অভিযান চালান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত ফুল্লশ্রী বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উর্ত্তীণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অপরাধে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

    মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর নেতৃত্বে একটি টিম আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন।

    এ সময় ফুল্লশ্রী বাসষ্ট্যান্ডে ক্যাফে মুনরাইজ হোটেলের মালিক রাব্বি মোল্লা খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা ও ক্যাফে সানরাইজ হোটেলের মালিক আঃ হক মন্টু মোল্লাকে মেয়াদ উর্ত্তীণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অপরাধে  ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয় ।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার ও আগৈলঝাড়া থানা পুলিশ প্রমুখ।

    এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু বলেন, আমার প্রায়ই উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অভিযান পরিচালনা করে থাকি। যাতে কোন ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ উর্ত্তীণ নিত্যপন্য বিক্রি করতে না পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ