ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে স্কুল গেটে কাগজের বক্সে মোড়ানো নবজাতকের লাশ

    বরিশালে স্কুল গেটে কাগজের বক্সে মোড়ানো নবজাতকের লাশ
    বরিশালে স্কুল গেটে কাগজের বক্সে মোড়ানো নবজাতকের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর বান্দ রোর্ড রোডস্থ ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশদ্বারে ড্রেন থেকে কাগজের কার্টুনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১ টার দিকে পরিচ্ছন্নতাকর্মীর সহায়তায় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    পুলিশ জানায়, ‘সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মালেক রাস্তার ময়লা আবর্জনা অপসারণ করছিলেন। এসময় ওই কার্টুনটি তার চোখে পড়ে। কার্টুন খুলে দেখতে পান ভেতরে মৃত নবজাতক।

    বিষয়টি তিনি ওই স্থানে দায়িত্বে থাকা ট্রাফিক বিভাগের এটিএসআই কালামকে অবগত করলে তিনি কোতয়ালী মডেল থানায় খবর দেন।

    কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, সোম অথবা মঙ্গলবার রাতে নবজাতকের মৃতদেহ কার্টুনে ভরে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ