ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • জেলে বসে কোরআন-গীতা-বাইবেল পড়ছেন আরিয়ান খান

    জেলে বসে কোরআন-গীতা-বাইবেল পড়ছেন আরিয়ান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আর্থার রোডের জেলে দিন কাটছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের। বলিউড সুপারস্টারের ছেলে হলেও কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে না তাকে। 

    জেলে কাউন্সেলিং চলছে আরিয়ানের। ভবিষ্যতে যাতে একজন দায়িত্বশীল সুনাগরিক হয়ে উঠতে পারেন এ তারকা-সন্তান, সে চেষ্টাই করছেন মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা। এমনকি কোরআন, গীতা, বাইবেলের মতো ধর্মগ্রন্থও পড়তে দেওয়া হয়েছে আরিয়ান খানকে।

    ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সেখান থেকেই আটক হন আরিয়ানসহ অনেকে। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খানকে গ্রেফতার দেখায় এনসিবি। পরে আদালত তাকে জেলে পাঠান।  

    জেলে আরিয়ানসহ গ্রেফতার প্রত্যেকের কাউন্সেলিংয়ের দায়িত্বে রয়েছে একটি সমাজসেবী সংগঠন এবং এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তাদের কাছেই আরিয়ান প্রতিশ্রুতি দিয়েছেন, ছাড়া পেলে নেশা করা ছেড়ে দেবেন। মানুষের জন্য কাজ করবেন। শুধু তাই নয়, যেকোনো খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। দুঃস্থদের সাহায্য করবেন এবং তাদের আর্থিকভাবেও সাহায্য করবেন।

    এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, তারা প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা ধরে কথা বলছেন আরিয়ানসহ বাকি অভিযুক্তদের সঙ্গে। এনসিবিকে আরিয়ান বলেছেন, ছাড়া পেয়ে এমন কিছু করব, যাতে আপনারা গর্ববোধ করবেন।

    ২০ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে আরিয়ানদের। সেদিনই তার জামিনের পরবর্তী শুনানি হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ