ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ৩ মিনিটে দুবার কাঁপল নেপাল

    ৩ মিনিটে দুবার কাঁপল নেপাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মাত্র তিন মিনিটের মধ্যে দুটি ভূমিকম্প হয়েছে নেপালে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।

    সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এর মাত্র তিন মিনিট পর প্রায় একই স্থানে ৪ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।

    এ দুই ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ। কম্পন অনুভূত হয় সিকিমের একাংশেও। নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলায় ছিল কম্পনের উৎসস্থল।  

    এদিকে, ভারতীয় ভূকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, ভারতীয় স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিটে আরও একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল এর উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

    হিমালয়ের অবস্থান এবং জটিল ভূগঠনের কারণে নেপাল বরাবরই কম্পনপ্রবণ। ২০১৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুসহ দেশের একটি বিশাল অংশ। সোমবার পরপর তিন ভূমিকম্পে সে বারের শঙ্কা ফিরেছে দেশটির বাসিন্দাদের মনে। 

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ