ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • রাজাপুরে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

    রাজাপুরে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. আসিফ খলিফা (১৫)নামে এক কিশোরের বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই নিজবাড়ি থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসিফ বদনিকাঠি গ্রামের মো. লতিফ খলিফার ছেলে। এ ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা রাতেই বাদী হয়ে আসিফকে একমাত্র আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।

    পুলিশ জানায়, রবিবার দুপুরে শিশুটি প্রতিবেশি আসিফের বাড়িতে তার ছোট বোনের সঙ্গে খেলা করতে যায়। এ সময় আসিফ কৌশলে শিশুটিকে ঘরের উপরের পাটাতনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটি আহত হয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে আসিফ শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি আহত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়।

    শিশুটিকে তার মা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, শিশুটির মা মামলা দায়ের করার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ