ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা

    উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে রাসেল দিবস এবং শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে উপজেলার প্রশাসন ও আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসুচি পালন করেন। এ উপলক্ষে পুস্পমাল্য অর্পন, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    সোমবার সকাল ৯টায় উপজেলা চত্তরে শেখ রাসেলের অস্থায়ী স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী ভুমি কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, বি,এন,খান,ডিগ্রি কলেজের অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহাসহ ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধি।

    সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অশোক কুমার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বালী, আওয়ামীলীগের নেতা উত্তম কুমার হাওলাদার, তাপস রায়, গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ছত্তার মোল্লা, সাধারণ সম্পাদক এস.এম মিন্টু, শোলক ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ হালিম, শাহিন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহে আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী। আলোচনা শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ