ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আগৈলঝাড়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    আগৈলঝাড়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে । এ  উপলক্ষে  শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা, চিত্রাংকন, দোয়া-মিলাদ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে শেখ রাসেল দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলামসহ প্রমুখ।

    পরে চিত্রাংকন ও রচনা  প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

    অন্যদিকে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ