ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন
    শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মত উদযাপিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়েও নানা কর্মসূুচি গ্রহণ করা হয়।

    এদিন স্মারক বৃক্ষরোপন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া-মিলাদ ও বিশেষ প্রার্থনার মাধ্যমে  শেখ রাসেলকে স্মরণ করে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। সোমবার সকাল ১১ টায় স্মারক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সকাল সাড়ে ১১ টায়  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, প্রক্টর, প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিশুদের সাথে নিয়ে কেক কাটেন উপাচার্য ছাদেকুল আরেফিন । বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়া, শিক্ষকদের মধ্যে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনোয়ারা বেগম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুমন, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

    সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, শেখ রাসেল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শেখ রাসেল দিবস পালনের প্রাসাঙ্গিকতা হচ্ছে ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ রাসেলের আত্মত্যাগকে  তুলে ধরা। মহান মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সঠিক ইতিহাস আমাদের তরুণ প্রজন্মকে উপলব্ধি করতে হবে।  আমাদেরকে যারা একটি স্বাধীন দেশ ও মানচিত্র দিয়েছে তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। কাজেই ভবিষ্যত প্রজন্মের নিকট সঠিক ইতিহাস পৌঁছে দেয়ার দায়িত্ব প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে পালন করতে হবে।  এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর দোয়া-মিলাদ এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ