ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মন্দিরে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

      মন্দিরে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার ঘটনা ও এর পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বরিশালে মানববন্ধন  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

    সোমবার (১৮ অক্টোবর) নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে বরিশালের ইস্কন মন্দির সহ বিভিন্ন হিন্দু সম্প্রদয় সংগঠন।

    বরিশাল ইস্কন মন্দির কমিটি সভাপতি দূলভ প্রভুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইস্কন সাধারণ সম্পাদক বলরাম প্রভু, মানিক মূখার্জী কুডু, তমাল মালাকার,সুনঞ্জিত দত্ত লিটু,অমিত ভ্রমন প্রমুখ। বক্তারা বলেন, দুর্গাপূজা চলাকালীন কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে তা কোনো স্বাধীন দেশের সভ্য মানুষের কাজ হতে পারে না।

     পরে নগরীতে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সংস্কার সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করে তারা ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ