ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে শ্রদ্ধা এবং ভালোবাসায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

     বরিশালে শ্রদ্ধা এবং ভালোবাসায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রদ্ধা এবং ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  

    জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। সোমবার  সকালে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন  জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর  আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর, বিসিসি প্যানেল মেয়র এ্যড রফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।   পরে আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংঘঠনের সদস্যরা প্রর্যায়েক্রমে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ।

    এদিকে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বরিশাল জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।   বেলা সাড়ে ১২টায় নগরীর  সোহেল চত্বরে  এই সভা অনুষ্ঠিত হয় ।  এসময় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, তালুকদার মো. ইউনুস বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু এই বাংলাকে মুক্ত করতে আন্দোলন-সংগ্রাম ঘাত প্রতিঘাতের শিকার হয়ে ওই শাষক গোষ্টির কাছে মাথানত করেনি। ৭১’এর পরাজিত শত্রুরা সেদিন যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই ৭৫’এর কালো রাতে জোট হয়ে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করেছিল। সেময়ও শেখ রাসেল মনে করেছিল শিশু বলে হয়ত তাকে ওরা মারবে না। কিন্তু ঘাতকরা শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি। ঘাতকরা  ভেবেছিল বঙ্গবন্ধুর পরিবারকে বাচিয়ে রাখলে ওদের হয়ত একদিন বিচার হবে সেই কারনে রাসেলকে হত্যা করে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মাঠিতে ফিরে এসে আওয়ামী লীগকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের কাছে একটি উন্নত রাষ্ট হিসাবে পরিচয় করেছে। তাই আপনারা শেখ রাসেলের স্মৃতি বাচিয়ে রাখতে হলে মানুষের ভালবাসা অর্জন করা সহ সকলের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল করার জন্য কাজ করার আহবান জানান। 

    এ্যাডভোকেট  সজল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রিপন,যুগ্ম সম্পাদক কামরুল হাসান নাসিম, মো. মাহিবুর রহমান মিরন,সুব্রতমজুমদার,আবুল বাসার বাদশা প্রমুখ। এর পূর্বে বিভিন্ন উপজেলা থেকে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সদস্যরা বিভিন্ন ব্যানার মিছিল নিয়ে বরিশালে আসেন।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ