ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ 

    ঝালকাঠিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    কঠোর লকডাউনে ঝালকাঠিতে পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়া কৃষকের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। দুই দিন ধরে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারখি গ্রামের কৃষক খলিল সরদারের জমির ধান কেটেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে যেমন খুশি কৃষক, তেমনি ভালো কাজ করতে পেরে গর্বিত মনে করছেন ছাত্রলীগ। 

    কৃষক খলিল সরদার জানান, তাঁর দুই বিঘা জমিতে বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনাকালে কঠোর লকডাউনের মধ্যে ধানকাটার শ্রমিক সংকট দেখা দেয়। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। শ্রমিকের খোঁজে তিনি বিভিন্ন স্থানে ছুটে বেড়ান। তবুও পাচ্ছিলেন না কোন শ্রমিক। এ খবর শুনে শুনতে পায় ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান লুসান। তিনি কৃষক খলিল সরদারের সঙ্গে কথা বলে তাঁর ধান কেটে ঘরে তুলে দেওয়ার প্রস্তাব দেন।

    এতে রাজি হলে মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ধান কাটা শুর” করেন লুসান। বুধবার দুপুরে দুই বিঘা জমির ধান কাটা শেষ হয়। কাটা ধান মাথায় করে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে কৃষকের পাশাপাশি খুশি ওই এলাকার মানুষ। ধান কেটে ঘরে তুলে দেওয়ায় কৃষক খলিল সরদার ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    কৃষক খলিল সরদার বলেন, বিভিন্ন স্থানে এ বছর বোরো ধানের ফলন ভালো হয়নি, কিন্তু আমার ক্ষেতে বাম্পার ফলন হয়েছে। আমি ধান কাটার কোন শ্রমিক পাচ্ছিলাম না। কয়েকজন শ্রমিক মজুরি অনেক বেশি দাবি করায়, আসি সাহস করিনি। ধানের দাম শ্রমিকের মজুরিতেই চলে যাবে। এ অবস্থায় আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

    সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান লুসান বলেন, লকডাউনের মধ্যে যদি কোন মানুষ বিপাকে পড়ে সহযোগিতা চায়, ছাত্রলীগ তাদের পাশে দাঁড়াবে। এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে, প্রয়োজনে জেলার যেখানে শ্রমিক সংকট দেখা দিবে ছাত্রলীগ সেই কৃষকের ধান কেটে দিবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ