ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ডেপুটি রেজিস্ট্রার পদে পদোন্নতি পেলেন ববি কর্মকর্তা বাহাউদ্দিন গোলাপ

     ডেপুটি রেজিস্ট্রার পদে পদোন্নতি পেলেন ববি কর্মকর্তা  বাহাউদ্দিন গোলাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে পদোন্নতি পেয়েছেন বাহাউদ্দিন গোলাপ । রবিবার (১৭ অক্টোবর) রেজিস্ট্রার কার্যালয় থেকে তাকে পদোন্নতিপত্র প্রদান করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত ছিলেন।

    এর পূর্বে তিনি রাজাপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি ৭১'র চেতনার কেন্দ্রীয় সভাপতি,  বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের তিনি একজন অন্যতম সংগঠক ছিলেন। তিনি বরিশালের সনামধন্য শিক্ষকনেতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের জ্যেষ্ঠ পুত্র।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ