ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • র‌্যাবের হাতে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

     র‌্যাবের হাতে প্রতারক চক্রের ৩ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মোবাইল প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল জব্দ করেছে। ফরিদপুর র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার ভোরে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।

    এ সময় অভিযানে রবিউল ইসলাম পাপ্পু (২৩), চন্দন মালো (২৯) ও মো. জাকারিয়া ইসলাম ওরফে অন্তরকে (২৬) আটক করে। আটককৃতদের হেফাজতে থাকা প্রতারনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।  

    র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানায়, বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের নিকট হতে বিপুল  অর্থ তারা হাতিয়ে নিয়েছে। বিকাশ প্রতারক চক্রের সদস্যরা আরো জানায়, বিভিন্ন দুর্নীতিপরায়ণ মোবাইল সিম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভুয়া নামে সিম কার্ড রেজিস্ট্রেশন করে সেই সিমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস ব্যবহার করে উক্ত লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ