ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল কেটে দিলেন অভিনেত্রী

    ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল কেটে দিলেন অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যান্সার আক্রান্ত নারীদের উইগ তৈরি ও সরবরাহের কাজ করে পাকিস্তানের হেয়ার টু হেল্প নামের একটি দাতব্য সংস্থা। তারা জনগণের কাছ থেকে চুল অনুদান হিসেবে সংগ্রহও করে থাকে।

    ক্যান্সার আক্রান্ত নারীদের পাশে দাঁড়াতে এই দাতব্য সংস্থাটিকে নিজের মাথার অর্ধেক চুল কেটে দান করলেন জনপ্রিয় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী শাহীফা জব্বার খাট্টাক। সম্প্রতি নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানান তিনি।

    এই ভালো কাজটি করার জন্য রমজান মাসকেই বেছে নিয়েছেন শাহীফা। নিজের মাথার চুল কেটে শাহীফা অন্যদেরও ক্যান্সার আক্রান্ত নারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।  

    শাহীফা কাটা চুলের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, ‘ফের আমার জীবনকে পরিবর্তন করার কথা ভাবছি এবং চুল কেটে ফেললাম। চুলগুলো আমি হেয়ার টু হেল্প পাকিস্তানে দান করে দেবো। ’

    তিনি আরও জানান, ক্ষমতা পরীক্ষার মাসে (রমজান) এই ভালো কাজটি করার জন্য সঠিক সময় মনে হয়েছে তার। অভিনেত্রী যা বিশ্বাস করেন, কেবল তাই সমর্থন করেন তিনি। এই বিশ্বে তিনি ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন।

    ‘তেরি মেরি কাহানি’খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন। অধিকাংশই তার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।

    এদিকে, সম্প্রতি শাহীফা ড্রামা সিরিজ ‘লোক ক্যায়া কাহেঙ্গে’তে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে রয়েছেন ফয়সাল কুরাইশি ও এজাজ আসলাম।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ