ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ১৩ দিনে বরিশালে ৩৭৬ জনের কারাদণ্ড

     ১৩ দিনে বরিশালে ৩৭৬ জনের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে গত ১৩ দিনে ৩৭৬ জনের কারাদণ্ড হয়েছে। ‍গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। অভিযান চলার সময় ১৩ দিনে ৭ লাখ ৮২ হাজার ৯৯১ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

     
    সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করায় নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। নিষেধাজ্ঞার এ সময়কে ঘিরে বিভাগের ছয় জেলার জেলে পরিবারের জন্য ৬ হাজার ৯৪২.৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পেয়েছে।

    বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ৪ অক্টোবর থেকে শুরু হওয়া ‍এ অভিযানে ১৬ অক্টোবর পর্যন্ত  ইলিশ রক্ষায় বিভাগে মোট ৫৫৫ টি ভ্রাম্যমাণ আদালত বসে।অভিযান পরিচালিত হয় ১ হাজার ৫৫৩টি। ‍এসব অভিযান থেকে ৫ দশমিক ৯৮৪  টন ইলিশ আটক করা হয়। অভিযানে প্রায় ৩৭ দশমিক ৩৫৭ লাখ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল আটক করা হয়।
     
    অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে উপকূলীয় এলাকার তুলনায় বরিশাল নদী অঞ্চলে এবার বেশি জেলের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় মাত্র একদিনে ২৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ঝালকাঠি ১জন ও ভোল‍ায় ৪ জন। এ নিয়ে গত ১৩ দিনে ৩৭৬ জনের কারাদণ্ড হয়েছে।


    অধিদপ্তর সূত্রে ‍আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান পরিচালনাকালে গত ১৩ দিনে ৩২৯ টি ‍অবতরণ কেন্দ্র, ২ হাজার ২৮১ টি মাছঘাট, ৪ হাজার ৪৮৪ টি ‍আড়ত, ৩ হাজার ৬৭১ টি বাজার পরিদর্শন করা হয়। ‍এছাড়া মামলা হয়েছে ৪৬২ টি। জরিমানা করা হয়েছে ১০ দশমিক ৭৬৩ লক্ষ টাকা। নিলামকৃত ‍আয় হয়েছে ১ দশমিক ৮০২ লক্ষ টাকা। ‍এছাড়া মাত্র একদিনে ১ টি নৌকা, ৫টি ট্রলার আটক ও ১টি বেড়জাল ‍উদ্ধার ‍করেছে বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

    মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‍এ ব্যবস্থা ‍আরও কঠিন হতে চলেছে। কা‍উকে ‍এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।

    উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে ১ হাজার ২৬ টি, অভিযান পরিচালনা করেছে ২ হাজার ৫০৫ টি, ‍আইন না মানায় মামলা করা হয় ১ হাজার ২৪৯টি, জেলে হাজতে প্রেরন করা হয় ১ হাজার ১৩৩ জনকে ‍এবং ‍জরিমানা করা হয় ২০ লক্ষ ৮২ হাজার টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ