ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে মৃত্যু শূন্য

     শেবাচিমের করোনা ওয়ার্ডে মৃত্যু শূন্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট শনিবার রাতে প্রকাশিত হয়নি।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
    গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে শনিবার চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়। এর আগের ৭২ ঘণ্টায় (৩ দিন) চিকিৎসাধীন কোনো রোগী মারা যায়নি করোনা ওয়ার্ডে। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬ জন রোগী।

    গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এখন পর্যন্ত ৭ হাজার ৩২০ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪১৪ জনের মৃত্যু হয়েছে।

    এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের কারিগরি ত্রুটির কারণে নমুনা পরীক্ষার কোনো রিপোর্ট গত শনিবার রাতে প্রকাশিত হয়নি বলে জানিয়েছেন পারিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন।

    এর আগে, গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১.২২ ভাগ, বৃহস্পতিবার ১.০০ ভাগ, বুধবার ০.৯০ ভাগ, মঙ্গলবার ০.৮৮ ভাগ, সোমবার ৬.৬২ ভাগ এবং গত রবিবার ৪.৭৮ ভাগ করোনা শনাক্ত হয় পিসিআর ল্যাবে।

    গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ