ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ভর্তিচ্ছুদের জন্য বরিশাল সিটি মেয়রের ফ্রি বাস সার্ভিস

    ভর্তিচ্ছুদের জন্য বরিশাল সিটি  মেয়রের ফ্রি বাস সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়রের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। ।

    ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভোগান্তি থেকে মুক্তি দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময় মতো কেন্দ্রে পৌঁছে দিতে এ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন তিনি ।

    রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১০ টি, রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০ টি বাস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। তবে এর বিনিময় ভাড়া গুনতে হবে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের।

    এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভর্তি পরীক্ষার সময় কেউ কেউ রিকশা কিংবা অন্য যে কোনো যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে নানা জটিলতায় পড়ে। মাত্রাতিরিক্ত ভাড়া গোনার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অনেক সময় দেরি হয়। সেসব ঝামেলা এড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন। এতে করে সময়মত নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ