ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত  
  • গুচ্ছ পদ্ধতি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে মানতে হবে যে শর্ত

    গুচ্ছ পদ্ধতি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে মানতে হবে যে শর্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভর্তি হতে শর্তাবলী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শর্ত পূরণ করতে হবে।

    বুধবার (১৩ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘A’ ইউনিটভুক্ত (বিজ্ঞান) বিষয়গুলোতে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে সর্বনিম্ন ৬ নম্বর পেতে হবে। গণিত, পরিসংখ্যান, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়টি থাকতে হবে। এছাড়া বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তি হতে হলে মাধ্যমিক বা সমমানে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ন্যুনতম জীববিজ্ঞানে ৬ নম্বর পেতে হবে। ‘A’ ইউনিটে ২টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগে ভর্তি নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    ‘B’ ইউনিটভুক্ত (মানবিক) বাংলা বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় বাংলায় ১২, ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে ইংরেজিতে ১৪ পেতে হবে। এছাড়া অর্থনীতিতে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অর্থনীতি বা গণিত বিষয়টি থাকা বাধ্যতামূলক। তবে এই ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে ভর্তি হবার ক্ষেত্রে কোনো শর্ত রাখা হয়নি। এ বছর ‘B’ ইউনিটে ৩টি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগে ভর্তি নেবে কর্তৃপক্ষ।

    তবে ‘C’ ইউনিটে পরীক্ষা দিয়ে ‘C’ ইউনিটভুক্ত (বিজনেস স্ট্যাডিজ) বিষয় পেতে হলে শর্তের প্রয়োজন নেই। তবে শাখা পরিবর্তনের ক্ষেত্রে ‘C’ ইউনিটের বিষয় পেতে হলে ‘A’ ও ‘B’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমানে উচ্চতর গণিত বা পরিসংখ্যান অথবা অর্থনীতি থাকতে হবে। এবছর বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে মোট ৪টি বিষয়ে ভর্তি নেবে কর্তৃপক্ষ।

    প্রসঙ্গত, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে মোট আসন সংখ্যা ১৪৪০টি। এছাড় সমাজকর্ম বিভাগের জন্য ভবন নির্মাণ ও কক্ষ বরাদ্দ করা হলেও এখনও অনুমোদন পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ