ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মনমোহন সিং ডেঙ্গু আক্রান্ত

    মনমোহন সিং ডেঙ্গু আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এমস) পক্ষ থেকে শনিবার (১৬ অক্টোবর) এ খবর দেওয়া হয়েছে। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থার উন্নতি হচ্ছে। জ্বর হওয়ার পর দুর্বল বোধ করায় বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ৮৯ বছর বয়সী কংগ্রেস নেতাকে ভর্তি করানো হয় এমস-এ।

    শনিবার এমসের এক কর্মকর্তা বলেন, মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে তার রক্তে অণুচক্রিকার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

    বর্তমানে এমসের কার্ডিও-নিউরো সেন্টারে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা চলছে মনমোহন সিংয়ের।

    হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেখতে এমসে গিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয়। টুইট করে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ৮৯ বছরের কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন বেশকিছু দিন আগে করোনা আক্রান্ত হয়ে এমসে ভর্তি হয়েছিলেন।

    ২০০৯ সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন।

    পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ