ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ বিদ্রোহী নিহত

    ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ বিদ্রোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনে সৌদি নেতৃত্বধীন আরব জোটের হামলায় ১৬০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিব প্রদেশে গত ২৪ ঘণ্টায় এই প্রাণহারির ঘটনা ঘটে বলে শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

    আরব জোটের সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, মারিবের আবদিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩২টি হামলা চালানো হয়েছে। এতে ১১টি সামরিক যান বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন ১৬০ হুথি বিদ্রোহী।

    তবে হামলায় হতাহতের ব্যাপারে হুথি বিদ্রোহীরা খুব একটা মুখ খোলেন না। তাই নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

    গত মাসেই মারিবে ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে ১৪০ জন নিহত হয়।

    ইয়েমেনের তেল ও গ্যাস সমৃদ্ধ মারিব শহরকে নিয়ন্ত্রণে নিতে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা ফেব্রুয়ারি থেকে তাদের ওপর হামলা চালানো শুরু করে।

    ২০১৪ সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। এসব কারণে মারিককে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ