ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে প্রাণ গেল ১১ শিশুর

    পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে প্রাণ গেল ১১ শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কুল থেকে নদী পরিষ্কার অভিযানে গিয়ে ১১ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আরও ১০ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

    ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের জাভা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইসলামিক জুনিয়ার হাই স্কুলের ১৫০ জন শিক্ষার্থী শুক্রবার স্থানীয় একটি নদীতে পরিচ্ছন্নতা অভিযানে গিয়েছিল। এ সময় ২১ জন শিক্ষার্থী পা পিছলে নদীতে পড়ে যায়।

    বান্দুং সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ডেডেন রিদওয়ানস্যাহ জানান, তখন আবহাওয়া ভালো ছিল এবং নদীতে কোনো বন্যাও হয়নি।  যেসব শিক্ষার্থীরা ডুবে গিয়েছিল, তারা পরস্পরের হাত ধরে ছিল। তাদের মধ্যে প্রথমে একজন পিছলে পড়ে যায়। হাত ধরে থাকার কারণে অন্যরাও তার সঙ্গে পানিতে পড়ে যায় বলে জানান তিনি।

    পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ