ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আমিই ফুল-টাইম সভাপতি, বৈঠকে কড়া বার্তা সোনিয়া গান্ধীর

    আমিই ফুল-টাইম সভাপতি, বৈঠকে কড়া বার্তা সোনিয়া গান্ধীর
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্টির বিক্ষুব্ধদের কড়া বার্তা দিলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, আমিই ফুল-টাইম সভাপতি। কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য আত্ম-নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, ঐক্য এবং দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।

    আজ শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সোনিয়া গান্ধী দলের ভেতরের সমালোচক- বিশেষ করে জি২৩ নেতাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

    কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ ওয়ার্কিং কমিটির বৈঠকে দেওয়া ওই বক্তৃতায় সোনিয়া গান্ধী আরও বলেন, ‘আমি সবসময় খোলামেলা কথা বলার প্রশংসা করেছি। গণমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার দরকার নেই। বাইরে নয়, দলের অন্দরে কথা হোক।’

    তিনি বলেন, ‘দল আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু নিঃসন্দেহে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা শৃঙ্খলাবদ্ধ হই এবং যদি আমরা এককভাবে দলের স্বার্থের দিকে মনোনিবেশ করি, তাহলে আমি নিশ্চিত যে আমরা ভালো করব।’

    সূত্র : হিন্দুস্তান টাইমস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ