ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শেবাচিম করোনা ওয়ার্ডে দু’জনের মৃত্যু, শনাক্তের হার ১.২২

     শেবাচিম করোনা ওয়ার্ডে দু’জনের মৃত্যু, শনাক্তের হার ১.২২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় দু’জন রোগীর মৃত্যু হয়েছে।
     
    শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী।
     
    এদিকে মেডিকেলে কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ১.২২ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
     
    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শুক্রবার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৬ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৪ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জন রোগীর মৃত্যু হয়েছে।
     
    এর আগের ৭২ ঘণ্টায় চিকিৎসাধীন কোনও রোগী মারা যায়নি করোনা ওয়ার্ডে। শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী।
     
    এর আগে গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন, সোমবার একজন, রবিবার একজন এবং গত শনিবার দু’জন রোগীর মৃত্যু হয়েছে।
     
    গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৩শ’ ১৭ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ১৪ জনের মৃত্যু হয়েছে।
     
    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৬২ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.২২ ভাগ।
     
    এর আগে বৃহস্পতিবার ১.০০ ভাগ, বুধবার ০.৯০ ভাগ, মঙ্গলবার ০.৮৮ ভাগ, সোমবার ৬.৬২ ভাগ, রবিবার ৪.৭৮ ভাগ এবং গত শনিবার ২.৩২ ভাগ করোনা শনাক্ত হয়েছে আরটি পিসিআর ল্যাবে।
     
    গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই ল্যাবের ইতিহাসে সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ