ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ৯শ’ কোটি টাকার হেরোইন জব্দ!

     ৯শ’ কোটি টাকার হেরোইন জব্দ!
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ায় ৯০০ কোটি টাকার হেরোইন জব্দের ঘটনা ঘটেছে। হেরোইনের এত বড় চালান জব্দের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ার রাজধানী ও প্রধান সমুদ্রবন্দর মেলবোর্ন থেকে সাড়ে ৪০০ কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। ১০ কোটি ৪০ লাখ ডলার মূল্যের এই হেরোইনের বাংলাদেশি মুদ্রায় মূল্য আসে প্রায় ৯০০ কোটি টাকা (৮৮৬ কোটি ৬০ লাখ টাকা)।
    এ ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের মেলবোর্ন শাখা জানিয়েছে, সিরামিক টাইলসের চালান নিয়ে মালয়েশিয়া থেকে মেলবোর্নে একটি কন্টেইনার জাহাজ এসেছিল। সেই জাহাজ থেকেই এই বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক মালয়েশীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

    অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দক্ষিণাঞ্চলীয় শাখার কমিশনার ক্রিসি ব্যারেট বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চোরাচালান রুখতে অস্ট্রেলিয়ান পুলিশ মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

    গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক চোরাচালান-সংক্রান্ত মামলা করলেও তার নাম প্রকাশ করেনি পুলিশ। দোষী প্রমাণিত হলে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।

    সূত্র: রয়টার্স

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ