ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ববিতে ‘ক’ ইউনিটের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা রবিবার

    ববিতে ‘ক’ ইউনিটের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা রবিবার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার (১৭ অক্টোবর)। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও আয়োজন করা হয়েছে এই ভর্তি পরীক্ষার।

    রবিবার পরীক্ষা শুরু হবে বেলা ১২ টায়। ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। এবার ‘ক’ ইউনিটে ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে বরিশাল ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।
    পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের যথা নিয়মে কেন্দ্রে প্রবেশের অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি।

    উল্লেখ্য, ২০১১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর এবারই প্রথম ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ