ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • মানি লন্ডারিং মামলায় নোরা ফাতেহিকে তলব

    মানি লন্ডারিং মামলায় নোরা ফাতেহিকে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে তলব করেছে ভারতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডু)। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তাকে ডেকে পাঠানো হয়। পাশাপাশি ফের ডেকে পাঠানো হয়েছে আরও এক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও।

    ইডি সূত্রে জানা যায়, এই মামলায় বহুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এর আগে ১৫ অক্টোবর অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।

    ২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তদন্তকারীদের অনুমান, এই অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছিল প্রতারণাকারী। বলিউডের বেশ কয়েকজনকে ফাঁসিয়েছিল অভিযুক্ত।

    ২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশের ইকোনোমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ