ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • যেভাবে মৃত নারী এমপি হলেন

     যেভাবে মৃত নারী এমপি হলেন
    আনসাম ম্যানুয়েল ইস্কান্দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরাকের পার্লামেন্ট নির্বাচনে এক মৃত নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

    করোনা আক্রান্ত হয়ে চলতি বছরের আগস্টে এমপি প্রার্থী আনসাম ম্যানুয়েল ইস্কান্দার মারা যান। কিন্তু গত সপ্তাহে তাকে এমপি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

    দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য পাঁচটি আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে একটিতে মৃত আনসাম ম্যানুয়েল ইস্কান্দারকে জয়ী করানো হয়। খবর মিডলইস্ট মনিটরের

    মারা যাওয়ার পরও ২ হাজার ৩৯৭টি ভোট নির্বাচনে জয়ী হন আনসাম ম্যানুয়েল ইস্কান্দার।

    মৃত প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে জয় করার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকে ক্ষোভ ও উষ্মা প্রকাশ করে একে বেআইনি বলে উল্লেখ করেছেন।

    ইস্কান্দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবারও। ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, ইস্কান্দার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ আগস্ট মারা গেছেন।

    স্ট্যাটাসে সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে বলা হয়, ইস্কান্দারকে ‘অমর’ করে রাখতেই নির্বাচনে রাখা হয়েছে এবং তাদের বিশ্বাস, তারা যদি তাকে ভোটে না রাখত, তবে তাদের ভোটগুলো বৃথা যেত।

    পরিবার থেকে বলা হয়েছে, ইস্কান্দার ভোটারদের মন জয় করতে পেরেছিলেন। তার অবস্থান ছিল মানবতা ও তারুণ্যের পক্ষে। তাই তিনি তার কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

    গত রোববার ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের অংশগ্রহণ ছিল একেবারেই কম। মাত্র ৪১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল। দ্বিতীয় হয়েছে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবোসির তাকাদ্দুম ব্লক। তৃতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিরর স্ট্যাট অব ল’।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ