ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

     ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের আইনসভা হাউস অব কমন্সের আইনপ্রণেতা ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ৬৯ বছর বয়সী স্যার ডেভিড অ্যামেস এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

    খবরে বলা হয়, পূর্ব-ইংল্যান্ডের একটি গির্জায় তার নির্বাচনী দলের সঙ্গে বৈঠকের সময় কয়েকবার ছুরিকাঘাতের পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। দেশটির ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কাউন্টি এসেক্সের এমপি ছিলেন তিনি। ঠিক কী কারণে তার ওপর হামলা হলো, তা এখনও স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

    ১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন।

    এর আগে ২০১০ সালে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস তার নিজ কার্যালয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ