ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • চোরাগোপ্তা হামলায় মিয়ানমারের আরও অর্ধশত সেনা নিহত

    চোরাগোপ্তা হামলায় মিয়ানমারের আরও অর্ধশত সেনা নিহত
    রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনের হামলায় ৮৮ জন সেনাসদস্য নিহত হয়। ছবি: ইরাওয়াডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় মিয়ানমারে আরও অর্ধশত সেনা নিহত হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম ইরাওয়াডি।

    খবরে বলা হয়, মিয়ানমারে বিদ্রোহী জাতিগোষ্ঠী ও প্রতিরোধ যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় কোণঠাসা হয়ে পড়ছে দেশটির সেনাবাহিনী। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৫০ সেনা নিহত হয়েছে।

    এর আগে রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনের হামলায় ৮৮ জন সেনাসদস্য নিহত হয়।

    দেশটির মান্দালয়, স্যাগাইং, ইয়াঙ্গুন ও কায়ার ভিন্ন এলাকায় ওঁৎ পেতে থাকা প্রতিরোধ যোদ্ধাদের (পিপল ডিফেন্স ফোর্সের, পিডিএফ) হামলায় বুধবার থেকে শুক্রবার নতুন করে এই ৫০ সেনা নিহত হয়। সব মিলিয়ে গত পাঁচদিনে ১৩৮ সেনা নিহত হয়েছে।

    স্যাগাইং অঞ্চলের সোয়ে বো জেলায় শুক্রবার ভোরে বেসামরিক সশস্ত্র বাহিনীর এক হামলায় কমপক্ষে ১২ জন জান্তাসেনা নিহত হয়েছে বলে খবরে দাবি করা হয়। খিন-ইউ টাউনশিপের মায়াকান গ্রামের কাছে দুটি সামরিক যান ল্যান্ডমাইন বিস্ফোরণে বুধবার নিহত হয় আট জান্তাসেনা।

    মিয়াংয়ের সিভিলিয়ান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন (সিএিসওএম) দাবি করেছে, বৃহস্পতিবার বিকালে স্যাগাইংয়ের মিয়াং টাউনশিপে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হয়েছে আরও ১০ জান্তাসেনা।

    একই দিন সকালে আরও দুটি সেনাযানে আক্রমণ চালিয়েছিল সিডিএসওএম। এতে কতজন সেনা হতাহত হয়েছে, সে খবর জানতে পারেনি তারা।

    তবে বৃহস্পতিবার রাতে মান্দালয়ের নাতোগি ও কিয়াউক্সি টাউনশিপেও নাগরিক যোদ্ধাদের জিরো গেরিলা ফোর্স সুফিউকোন গ্রামের একটি স্কুলের সামনে অবস্থানরত ক্ষমতাসীন সেনাদের ঘুমন্ত একটি দলকে আক্রমণ করেছিল। জিরো গেরিলা ফোর্স দাবি করেছে এ সময় কমপক্ষে ১২ জন সেনা নিহত হয়েছে এবং বহু আহত হয়েছে।

    মান্দালয়ের এক বাসিন্দা জানিয়েছে, ‘একটি ট্রেনে মাইন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জান্তাসেনা নিহত হয়েছে। ট্রেনটি যাত্রী পরিবহণের দায়িত্বে থাকলেও সেটির ভেতরে কোনো যাত্রী ছিল না। কারণ, যাত্রীদের উঠতে না দিয়ে সেনারা খাদ্যসহ অন্যান্য সামগ্রী আনা-নেওয়ার কাজে ট্রেনটি ব্যবহার করছিল।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ