ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • চীনে জনপ্রিয় কোরআন অ্যাপ সরিয়ে নিল অ্যাপল

     চীনে জনপ্রিয় কোরআন অ্যাপ সরিয়ে নিল অ্যাপল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনে বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল। দেশটির কর্মকর্তাদের অনুরোধে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এই অ্যাপ সরিয়ে নেয় বলে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বেই ভীষণ জনপ্রিয় এই 'কোরআন মজিদ' অ্যাপ। অ্যাপ স্টোরেই অ্যাপটি পাওয়া যায়। ওই অ্যাপের রিভিউয়ের সংখ্যা দেড় লাখের মতো। সারা বিশ্বে লাখ লাখ মুসলিম এই অ্যাপ ব্যবহার করে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

    অবৈধ ধর্মীয় টেক্সট থাকার কারণে এই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে।

    তবে এ বিষয়ে চীন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনও কোনো মন্তব্য করেনি।

    সারা বিশ্বে অ্যাপ স্টোরের অ্যাপগুলোর ওপর নজর রাখে এরকম একটি ওয়েবসাইট 'অ্যাপল সেন্সরশিপে' এই খবরটি প্রথম প্রকাশিত হয়।

    চীনে ওই অ্যাপ সরানোর খবর প্রথমে লক্ষ্য করে 'অ্যাপল সেন্সরশিপ' নামে একটি ওয়েবসাইট। ওই ওয়েবসাইটের কাজ বিশ্বজুড়ে  অ্যাপ স্টোরের অ্যাপগুলোর ওপর নজর রাখা।

    এ ব্যাপারে ওই অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপলের মতে আমাদের অ্যাপ 'কোরআন মজিদে' এমন কিছু বিষয় রয়েছে যা অবৈধ। এ কারণে চীনা অ্যাপ স্টোর থেকে এটা সরিয়ে নেওয়া হয়েছে।

    পিডিএমএস বিবৃতিতে আরও জানায়, বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

    চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে পিডিএমএস।

    চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ইসলামকে একটি ধর্ম বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।  তবে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন, এমনকি তাদের ওপর গণহত্যার চালানোর জন্যও চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

    এদিকে ওই অ্যাপটি সরিয়ে নেওয়ার ব্যাপারে বিবিসির কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল। তবে তারা মানবাধিকার বিষয়ক তাদের নীতিমালার কথা উল্লেখ করেছে।

    অ্যাপলের ওই নীতিতে বলা হয়েছে, অনেক সময় বিভিন্ন জটিল বিষয়ে সরকারের সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে। কিন্তু তারপরও আমাদের স্থানীয় আইন মেনে চলতে হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ