ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বাকেরগঞ্জে সুপারিগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

    বাকেরগঞ্জে সুপারিগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে সুপারিগাছ থেকে পড়ে তাসিন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষ্ণকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। তাসিন ওই এলাকার শাহ আলমের ছেলে।

    জানা যায়, শিশু তাসিনকে টাকার লোভ দেখিয়ে জোর করে সুপারি পাড়তে গাছে উঠায় প্রতিবেশী নুর মাস্টারের ছেলে নাজিম। ১০-১২টি সুপারিগাছের সুপারি পাড়ার পর ক্লান্ত হয়ে পড়ে তাসিন। তার পরও নাজিম তাকে আরও একটি সুপারি গাছে উঠতে বাধ্য করে। এ সময় ওই গাছে থেকে পড়ে তাসিন আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সন্ধ্যায় সে মারা যায়।

    এ ঘটনায় নাজিম প্রভাবশালী মহল ও থানা পুলিশ ম্যানেজ করে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করে। তবে নাজিমের দাবি তাসিন তার বাবার গাছ থেকে পড়ে মারা যায়।

    এদিকে প্রভাবশালীদের চাপে তাসিনের বাবা ও মা এ বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ দিতে চান না বলে যুগান্তরকে জানান।

    বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ