ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বনে ছাড়া হলো আরও ২৭ পদ্মগোখরা

    বনে ছাড়া হলো আরও ২৭ পদ্মগোখরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার লোকালয় থেকে ধরা পদ্মগোখরা প্রজাতির আরও ২৭টি বিষধর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো ছেড়ে দেওয়া হয়।  

    বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

    বন বিভাগ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জুগিরহাওলা গ্রামের বয়াতিবাড়ি থেকে পদ্মগোখরা প্রজাতির ২৭টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। প্রাণীকল্যাণ সংগঠন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী এবং বন বিভাগের কর্মীদের যৌথ উদ্যোগে ওই বাড়ি থেকে সাপগুলো উদ্ধার হয়। পরে শুক্রবার বিকালে গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো ছেড়ে দিয়েছেন বনকর্মীরা।

    অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য মোহাম্মাদ রোমান বলেন, একটি বাড়িতে সাপের বাচ্চা আছে- এমন খবর পেয়ে বন বিভাগকে অবহিত করি। পরে যৌথ উদ্যোগে সাপগুলো উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।

    রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত সাপের বাচ্চা বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এর আগে বুধবার ২৫টি পদ্মগোখরা সাপ রাঙ্গাবালী বন বিভাগ ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর যৌথ উদ্যোগে উদ্ধার করে একই বনে ছাড়া হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ