ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আগৈলঝাড়ায় সাংবাদিক অজয় দাশ গুপ্তকে সংবর্ধনা

    আগৈলঝাড়ায় সাংবাদিক অজয় দাশ গুপ্তকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ার গৈলা গ্রামের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্তকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার গৈলা কর্মকার বাড়ি শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেষ্ট তার হাতে তুলে দেন গৈলা নির্মল স্মৃতি সংঘ।

    গৈলা নির্মল স্মৃতি সংঘের সভাপতি বিবেক কর্মকারের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, ছোট ভাই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর বীর মুক্তিযোদ্ধা দাশ গুপ্ত অসিম কুমার, গৈলা নির্মল স্মৃতি সংঘের উপদেষ্টা সম্পাদক সন্তোষ কর্মকার, নিরাঞ্জন কর্মকার, পল্টু কর্মকার, দিলীপ কর্মকার, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ মোল্লা প্রমুখ।

    এসময় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্তকে স্বর্ন ও রূপা দিয়ে তৈরী সম্মাননা ক্রেষ্ট তার হাতে তুলে দেন ব্যবসায়ী দিলীপ কর্মকার।

    উল্লেখ্য, একুশে পদক পাওয়া সাংবাদিক অজয় দাশ গুপ্ত ১৯৫০ সালের ৯ মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি সত্যরঞ্জন দাশ গুপ্ত ও রেনুকা দাশ গুপ্তের মেঝ ছেলে। তিনি ১৯৭১ সালের বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ