ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কারাবন্দি ছেলেকে ৫১০০ টাকা হাত খরচ দিলেন শাহরুখ

    কারাবন্দি ছেলেকে ৫১০০ টাকা হাত খরচ দিলেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় গ্রেফতার বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন হয়নি। আরও কিছু দিন কারাগারে থাকতে হবে। কারাবন্দি ছেলের কাছে হাত খরচ পাঠিয়েছেন কিং খান। গত ১১ অক্টোবর মানি অর্ডারের মাধ্যমে আরিয়ান খানকে হাত খরচ দেন তিনি।

    জেল সুপার নিতিন ওয়েচালের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, ১১ অক্টোবর শাহরুখের পরিবার চার হাজার ৫০০ রুপি (আনুমানিক ৫ হাজার ১০০ টাকা) পঠিয়েছে আরিয়ানকে। কারাগারে থাকাবস্থায় একজন কয়েদি সর্বোচ্চ এ পরিমাণ টাকাই পেতে পারবে।

    অর্থার রোড জেলে স্থানান্তরিত করার পর আরিয়ানকে কয়েদিদের নম্বর এন ৯৫৬ দেওয়া হয়েছে।

    আপাতত বাড়ি থেকে আনা পোশাকই জেলে পরছেন আরিয়ান। জেলসূত্রে জানা যায়, আরিয়ান ঠিকমতো জেলের খাবার খাচ্ছেন না।  সেখানে খাবার দেখেই খিদে নেই বলে সরিয়ে দিচ্ছেন তিনি। মূলত জেলের ক্যান্টিন থেকেই শুকনো খাবার কিনে খাচ্ছেন এই তরুণ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ