ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বাবা-মাকে দেখে কেঁদে ফেললেন আরিয়ান

    বাবা-মাকে দেখে কেঁদে ফেললেন আরিয়ান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাবিধির জন্য ভারতের জেলবন্দিরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিন বার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম রয়েছে। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানও সেই নিয়মেই আবদ্ধ। এবার সেই নিয়মেই বাবা শাহরুখ খান ও মা গৌরী খানের সাথে দশ মিনিট ভিডিও কলে কথা বললেন আরিয়ান খান।

    শুক্রবার (১৫ অক্টোবর) শাহরুখ এবং গৌরী খান ভিডিও কলে ছেলের মুখ দেখতে পান। ছেলের কাছে জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, আরিয়ানে কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা। খবর আনন্দবাজার পত্রিকার।

    আর্থার রোড জেল সূত্রে জানা যায়, মা-বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৩ বছরের তারকা-সন্তান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জামিন পায়নি শাহরুখপুত্র।

    আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার। ফলে জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ