ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আরিয়ানকে ফাঁসানো হয়েছে, দাবি কাজলের বোনের

    আরিয়ানকে ফাঁসানো হয়েছে, দাবি কাজলের বোনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তার নিয়ে মন্তব্য করেছেন নায়িকা কাজলের বোন তানিশা মুখার্জি। আরিয়ানের গ্রেপ্তারকে ‘হয়রানি’ উল্লেখ করে তার মুক্তি দাবি করেন বলিউডের অল্প কয়েকটি ছবির নায়িকা।

    একটি দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তানিশা বলেন, ‘আমার পরিষ্কার মনে হয় আরিয়ানের জন্য এটা হয়রানি। আরো বেশি কারণ, বাচ্চাটাকে মিডিয়া ট্রায়ালে রাখা হয়েছে! এটি সত্যিকারের সাংবাদিকতাও নয়, শুধু চটকদার খবর পরিবেশনের স্বার্থে।’

    আরো বলেন, ‘দুর্ভাগ্যবশত, লোকেরা আমাদের তারকাদের প্রতি এমন উদাসীন হয়ে উঠেছে যে একজন স্টার কিড হওয়ার সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলছে! সত্যিই? আসলে তাদের কোনো সহানুভূতি নেই।’

    তানিশা বলেন, ‘দেশটি আমাদের সবার জন্য এবং প্রমাণের দিকে তাকিয়ে মানুষের আরো বিচক্ষণ হওয়া উচিত এবং আমার সন্তানের সঙ্গে যদি এটি ঘটে থাকে তবে কী হবে? আমি কী করব? এটা কি ন্যায়বিচার?’

    আরিয়ানকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন তিনি এবং লিখেছেন, ‘তাকে মুক্ত করুন!’

    বিখ্যাত অভিনেত্রী তনুজার মেয়ে তানিশাকে ‘নিল অ্যান্ড নিকি’ এবং ‘ট্যাঙ্গো চার্লি’র মতো চলচ্চিত্রে অভিনয়ে দেখা গেছে। ‘বিগ বস’-এর মঞ্চেও অংশ নেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাপসী পান্নু বলেছিলেন যে তারকার ছেলে হওয়ার সুবিধা এবং অসুবিধা রয়েছে।

    তিনি বলেন, ‘এটা পাবলিক ফিগার হওয়ার একটা অংশ। এমন একটা পরিস্থিতি প্রতিটা পাবলিক ফিগারের পরিবার পছন্দ করুক বা না করুক তাদের বহন করতে হয়। তারকাজীবন উপভোগ করার ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি নেতিবাচক দিকও সঙ্গে আসে। একটি বড় তারকার পরিবার, আপনিও এর সুবিধাগুলো উপভোগ করেন, তাই না? সুতরাং যে নেতিবাচক দিক রয়েছে তা শেষ পর্যন্ত মুখোমুখি হতে হবে।'

    একাধিকবার আবেদন করেও আরিয়ানের জামিন মেলেনি। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ