ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

    ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

    ইসরাইলের সেনাবাহিনী জানায়, ইসরাইলের সেনারা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে একটি গাড়ি লক্ষ্য করে তিনি বোমা নিক্ষেপ করছিলেন।

    ফিলিস্তিনের লিয়াজোঁ অফিস জানায়, এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। অপর একজনকে ধরে নিয়ে গেছে ইসরাইলের সেনারা।

    এর বেশি কোনো তথ্য দেওয়া হয়নি ফিলিস্তিনের লিয়াজোঁ অফিস থেকে।

    টুইটারে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, বেথেলহেম শহরে ইহুদি বসতির দিকে যাওয়ার পথে গাড়িতে বোমা নিক্ষেপ করে চালকদের বিপদে ফেলেছে দুই সন্দেহভাজন ব্যক্তি। কাছে থাকা সেনারা এ হামলা ব্যর্থ করে দিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় দুজনের একজন আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    ১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরাইল। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলগুলো চায় ফিলিস্তিনিরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ