ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে রিকশা চালককে পেটালো ট্রাফিক পুলিশ

    বরিশালে রিকশা চালককে পেটালো ট্রাফিক পুলিশ
    আহত রিকশা চালক কাওসার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর নথুল্লাবাদে এক রিকশা চালককে নির্মমভাবে পিটিয়েছে ট্রাফিক পুলিশের এক সদস্য। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে বিআরটিসি বাস ডিপোর সামনে এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় যানবাহন শ্রমিক এবং পথচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    এসময় ট্রাফিক পুলিশের অভিযুক্ত সদস্য পরিস্থিতি সামাল দিতে কৌশলে আহত রিকশা চালক কাওসারকে চিকিৎসার কথা বলে দ্রুত পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান।

    ট্রাফিক পুলিশের মারধরের শিকার রিকশা চালক কাওসার সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ফকিরাপুল নামক এলাকার বাসিন্দা। রিকশা চালিয়ে জীবিনা নির্বাহের জন্য গত চার দিন পূর্বে বরিশালে আসেন তিনি।

    আহত কাওসার জানান, ‘বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে রিকশা ঘুরাচ্ছিলেন তিনি।

    এসময় হঠাৎ করেই ওই স্থানে যানজট নিরসনের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্য শাহিন এসে লাঠি দিয়ে এলোপাথারী পেটাতে শুরু করে। এতে লাঠির আঘাতে রিকশা চালক কাওসারের ডান হাতে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হন।

    এদিকে, ‘রিকশা চালককে নির্মমভাবে পেটানোর দৃশ্য সাধারণ পথচারী এবং অন্যান্য রিকশা ও বাস শ্রমিকদের ক্ষুব্ধ করে তোলে। তখন একই এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্য সরোয়ার তার সহকর্মী ট্রাফিক পুলিশের পক্ষাবলম্বন করেন।

    এতে উত্তেজিত জনতার রোশানলে পড়তে হয় ট্রাফিক পুলিশ সরোয়ার এবং অভিযুক্ত শাহিনকে। তখন পরিস্থিতি সামাল দিতে আহত রিকশা চালককে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেয়ার কথা বলে আহতকে নিয়ে ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নেয়।

    এ প্রসঙ্গে ট্রাফিক পুলিশের অভিযুক্ত সদস্য শাহিন বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করিনি। যানজট সৃষ্টি হলে যানবাহন সরাতে গিয়ে ওই রিকশা চালকের হাতে লাঠির আঘাত লাগে। পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

    তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ‘ট্রাফিক সদস্য শাহিন ইচ্ছাকৃতভাবেই ওই রিকশা চালককে লাঠি দিয়ে আঘাত করেছে। প্রায় সময় নথুল্লাবাদ এলাকায় যানজট নিরসনের নামে ট্রাফিক পুলিশের এমন নির্মমতার শিকার হচ্ছেন সাধারণ শ্রমিকরা। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ