ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ছাত্রের সঙ্গে যৌনতা, অভিযুক্ত স্কুল সেক্রেটারি আটক

    ছাত্রের সঙ্গে যৌনতা, অভিযুক্ত স্কুল সেক্রেটারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কুলছাত্রের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি হাই স্কুলের এক সেক্রেটারিকে আটক করা হয়েছে। যদিও আটকের সময় তাঁর মুখে হাসি লক্ষ করা গেছে।

    আটককৃত ওই নারীর নাম মার্থা সাসের পোপ, বয়স ৪৩। এলবা হাই স্কুলের ওই সেক্রেটারিকে এক টিনএজের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে দেখে ফেলেন এক স্কুল কর্মচারী। এর পর মঙ্গলবার তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে তাঁকে আটক করা হয়।

    টেলিভিশন স্টেশন ডাব্লিউটিভিওয়াই এ বিষয়ে সংবাদ প্রচার করে। সম্প্রচারমাধ্যমের প্রাপ্ত তথ্য বলছে, ওই নারী তার ছাত্রের সঙ্গে সহবাস করেন সেপ্টেম্বর মাসের ১০ তারিখ। তবে সেটি কোথায় হয়েছিল, তা জানাতে পারেনি টিভি চ্যানেলটি।

    একটি সূত্র বলছে, বালকটির বয়স ১৬ বছর।
    এলবা শহরের স্কুলসমূহের তত্ত্বাবধায়ক জানান, মার্থার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাঁকে প্রশাসনিক ছুটি দেওয়া হয়েছে।

    সাউথইস্ট সান জানাচ্ছে, ওই নারীকে গত বছর সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বছর এপ্রিলে ফের নতুন শিক্ষাবর্ষের জন্য ডাকা হয়।

    এদিকে আউটলেট জানাচ্ছে, তাঁকে পাঁচ হাজার ডলার বন্ডে কফি কাউন্টি জেল থেকে জামিনে মুক্ত করা হয়েছে। এর মধ্যে স্কুল কর্তৃপক্ষ তাঁকে স্কুলে ফিরতে নিষেধ করেছে। নভেম্বরের ১০ তারিখে তাঁকে ফের আদালতে দাঁড়াতে হবে। তবে তিনি কোনো আইনজীবী নেবেন কিনা- সেটা জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ