ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • উজিরপুরে এমপি শাহে আলমের পূজা মণ্ডপ পরিদর্শন

    উজিরপুরে এমপি শাহে আলমের পূজা মণ্ডপ পরিদর্শন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম উজিরপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত উজিরপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌরসভাসহ সাতলা, হারতা, জল্লা, ওটরা, শোলক, বড়াকোঠা, বামরাইল, শিকরপুর ও গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।  


    পূজা মণ্ডপে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহে আলম বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিয়মতান্ত্রিক ভাবে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে। ৭১’র পরাজিত ধর্মান্ধ-মৌলবাদী অসুরদের পরাভূত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনারবাংলা বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ দেশ বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের সোনার বাংলাদেশ, এদেশ কাজী নজরুলের সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এদেশ শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, হরেন রায়, শাহীন হাওলাদার,  কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বরুন মিত্র, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সহাদেব কুমার দাস প্রমুখ৷

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ