ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আমেরিকান রিপোর্টারকে নিয়ে পুতিনের উপহাস

    আমেরিকান রিপোর্টারকে নিয়ে পুতিনের উপহাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে রাশিয়ার অশিক্ষিত শ্রমিক শ্রেণীর মতই ধারণা পোষন করার প্রমাণ দিয়েছেন। তিনি একজন অভিজ্ঞ আমেরিকান বিজনেস সাংবাদিককে উপহাস করেছেন। একটি মঞ্চে সাক্ষাৎকারের সময় পুতিন তার কুরুচির পরিচয় দিয়ে দাবি করেন যে তার জটিল যুক্তি বোঝার জন্য তাকে অবশ্যই "সুন্দরী" হতে হবে।

    গতকাল বুধবার মস্কোতে একটি রাশিয়ান এনার্জি উইক প্যানেলে সিএনবিসি সাংবাদিক হ্যাডলি গ্যাম্বল পুতিনের সাক্ষাৎকার নিচ্ছিলেন, তখন পুতিন এ মন্তব্য করেন। প্রতিবেদক পুতিনকে চাপ দিয়েছিলেন যে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এবং রুশ নেতার দাবি খারিজ করার পর, তিনি জিজ্ঞাসা করেন, কিভাবে মস্কো তার ইউরোপীয় অংশীদারদের বোঝাতে পারে যে এই ধরনের প্রতিবেদনের আলোকে রাশিয়া একটি নির্ভরযোগ্য গ্যাস সরবরাহকারী।

    প্রশ্নের জবাবে পুতিন দর্শকদের পুরুষ সদস্যদের দিকে ফিরে বলেন, “সুন্দরী মহিলা, সুন্দরী। আমি তাকে একটি কথা বলি, এবং সে সম্পূর্ণ ভিন্ন কিছু বলে। যেন আমি যা বলেছি তা সে শুনেনি, ”। ক্রেমলিনের মালিকানাধীন সংবাদমাধ্যমগুলি যখন উপ-সচিব অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ডের রাশিয়া সফরকে কভার করছে তখন পুতিনের এ নারী উপহাসের খবর এলো।

    পুতিন বলেন, "আমি এটা আপনার জন্য আবারও পুনরাবৃত্তি করবো," জোর দিয়ে বলার আগে যে, মস্কো ইউরোপে তার গ্যাস সরবরাহ বাড়িয়েছে এবং "এ ধারণাকে সমর্থন করার মতো কিছুই নেই যে আমরা শক্তিকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করি।" "আমি কি সত্যিই বোঝার জন্য এত কঠিন কিছু বলেছিলাম?" তিনি জিজ্ঞাসা করলেন।

    তিনি ইউরোপীয় নেতাদের কটাক্ষ করে বলেন, মস্কো শক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে, এই ধরনের "সম্পূর্ণ বাজে কথা"। এবং যখন তিনি এটিকে "রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ব্লেথার" বলেছিলেন তখন ক্রেমলিন নর্দ স্ট্রিম ২ পাইপলাইন অনুমোদনের জন্য জার্মান নিয়ন্ত্রকদের পেতে গ্যাসের দাম বাড়িয়ে সুবিধা নিতে পারত তবে তা করা হয়নি। তিনি বলেছিলেন যে এই ধরনের অনুমোদন "জ্বালানি বাজারের উত্তেজনাকে উল্লেখযোগ্যভাবে উপশম করবে।"


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ