ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জামিন মেলেনি শাহরুখের ছেলের

    জামিন মেলেনি শাহরুখের ছেলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামিন পেলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আজ বৃহস্পতিবার জামিন না পাওয়ায় আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে তাকে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার (২০ অক্টোবর)। তাই ততো দিন তাকে জেল হেফাজতেই থাকতে হবে।

    আজ শুনানির সময় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি) আইনজীবী অনিল সিংহ দাবি করেন, প্রমোদতরীর সেই পার্টিতে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গেও শাহরুখের ছেলের যোগাযোগ ছিলো বলে মনে করছেন তিনি। সেই বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন তিনি।


    আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেছেন, ‘আরিয়ানের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ফোনে কোনও প্রমাণ মেলেনি। তাই তাকে আটকে রাখার কোনও কারণ নেই।’


    এনসিবির যুক্তি, ২৩ বছর বয়সী আরিয়ানের হোয়াটসঅ্যাপ বার্তা তদন্ত করে জানা গিয়েছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। সংস্থার দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান নাকি প্রায়শই মাদক কিনতেন।

    তদন্তকারীরা মনে করছেন, সেই পার্টি থেকে বাকি যারা আটক হয়েছেন, তাদের মতোই ভূমিকা পালন করেছেন শাহরুখের ছেলে। যে কারণেই বুধবারও আরিয়ানের জামিনের বিরোধিতা করেন তদন্তকারীদের আইনজীবী। অন্যদিকে শাহরুখ নিযুক্ত আইনজীবী দাবি করেন, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও তদন্তে কোনও প্রভাব পড়বে না। শুনানির সময় উঠে আসে সুশান্ত মামলার প্রসঙ্গও।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ