ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ১০

     কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টাকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ১০ জন দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর খালিশপুর পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

    জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার তাদের হিজলা থানায় সোপর্দ করে কোস্টগার্ড।
    কোস্টগার্ড জানায়, গতকাল বুধবার রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি যৌথ আভিযানিক দল মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে ট্রলারে টহল দিচ্ছিল। ট্রলারটি মেঘনার খালিশপুর এলাকা অতিক্রমকালে অপর একটি নৌযানে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কোস্টগার্ডের ট্রলারে হামলার চেষ্টা করে।

    কোস্টগার্ড সদস্যরা ওই নৌযানে থাকা ১০ জন দুর্বৃত্তকে আটক করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌযান, ৪টি দেশীয় রামদা, ২টি দেশীয় ধারালো দা, ৭টি মুঠোফোন এবং ১টি টর্চ লাইট জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে আটক ১০ দুর্বৃত্তকে আজ হিজলা থানায় সোপর্দ করা হয়।

    আটক ১০ দুর্বৃত্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ