ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মুলাদী আল রাজী ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    মুলাদী আল রাজী ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার দিচ্ছেন প্রধান অতিথি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী উপজেলা সদরের প্রান কেন্দ্রে অবস্থিত আল রাজী ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২১ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

    বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ জাহিদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান, বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ডা. কে,এম, জাহিদুল ইসলাম ।

    এ সময় কোমলমতি মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আলোচক বৃন্দ শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা, উৎস্য উদ্দিপনা ও প্রতিযোগিতা মূলক শিক্ষা  দিতে এ ধরনেয় আয়োজন করার প্রংশসা করেন।

    উল্লেখ্য বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই ফলাফলের ভিত্তিত্তে ১ম স্থানে রয়েছে বলে জানান বিদ্যালয়ের অধ্যক্ষ মু.আবদুল্লাহ আহাদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাবক, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান  সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ